Sunday, July 26, 2020

তুমুল স্রোতে নদীর পাড় না ভাঙলে
কখনোই নাকি বড় হয় না সেই নদী!
তুমিও কি তাই এই হৃদয় ভেঙেছো!
আরও বেশী ভালোবাসা আঁটে যদি!
আত্মহত্যা-ই করতে গিয়েছিলাম
চেষ্টা না করেই ফিরে এসেছি
বিকল্প কিছু ভেবে!
অপমৃত্যুর দায় কেন কাঁধে নিবো
প্রতিনিয়ত এই তুমিই জানি
মৃত্যুর স্বাদ দেবে!
একে একে সকলেই যাচ্ছে আমায় মাড়িয়ে
তবুও আমি মাথা উঁচু করেই থাকি!
রাত্রি যতই ভয়ংকর আর হোক না দীর্ঘকায়
নতুন সূর্যোদয় এখনো দেখা বাকী!

Friday, January 3, 2020

একগুচ্ছ অণুকবিতা


আবারও যদি কখনও এদিকটায় আসো
প্লিজ নেমে যেয়ো ক্ষণিকের জন্য!
কথা দিচ্ছি একদন্ডও সময় নষ্ট করবো না
শুধু একপলক তাকিয়েই হবো ধন্য!
******************************************
তোমাকে নিরাপদ রাখতে
ভালোবাসাকেও ততটাই গোপনে রাখি!
মন যত যাই জানে জানুক
তবু সেটাও জানতে পারে না দুই আঁখি!
*****************************************
নক্ষত্রও কিন্তু ক্রমশঃ ক্ষয়ে ক্ষয়ে যায়
আলো কমে ডুবে যায় গভীর অন্ধকারে!
হাজারো খুঁজেও তখন পাবে না তার দেখা
লাভ কি বলো ঐ নিদারুণ চাপা চিৎকারে!
****************************************
উড়তে থাকো!
আকাশে বাতাসেই ঘুরো!
বেঁধেতো দেইনি তোমার সীমানা!
কতদূরে যাবে! কোথায় হারাবে!
জেনে রেখো শুধু
আমিই যে তোমার শেষ ঠিকানা!
****************************************
যদি তুমি আমার জন্য এক কদম এগোও
আমি সত্যিই তোমার দিকে তিনগুন এগোবো।
যদি তুমি আসার জন্য শুধুই চোখ ইশারা দাও
ভালবাসা,আমি উড়ে শুধু তোমার কাছেই যাবো।
*****************************************
অনুতপ্ত হয়ে ফেরো তুমি
আমি তা চাইবো না কখনো।
ফিরে আসার পথ হোক
প্রিয় ভালোবাসায় মাখানো!
****************************************
অপ্রেমিকা হয়েও
প্রতিনিয়তই করেছো
নিখুঁত প্রেমিকার অভিনয়!
ভেতরে ভেতরে অবিশ্বাসী যারা
বাইরে থেকে তারাই নাকি
প্রাণপ্রিয় বিশ্বাসী হয়!
****************************************
তোমার মাঝেই গিয়েছি অতলে ডুবে
আশেপাশে কোথাও কূল খুঁজে না পাই।
দেবে কি এক টুকরো ভালবাসা আজ
অন্ততঃ বাঁচার তবুও মিলুক কিছুটা ঠাঁই।
****************************************
ভালোবাসা মানেই প্রিয় দুইজন।
শুধুই তুমি আর আমি!
ভালোবাসা মানেই হৃদয়ে নাচন।
আহা! মনের ঝুমঝুমি!
****************************************
প্রকৃত ভালোবাসাই
যেখানে ঝরা বকুল!
সেথা প্রেমিকতো বিরহে
সদা হবেই আকুল!
*****************************************
তুমি চাওনি কখনোই
তবুও প্রতিনিয়তই নিয়ে যাচ্ছি
অক্লান্ত তোমার খোঁজ!
কিসের টানে বলতে পারো!
যদিও ডায়াল টোনই ফেরত আসে
প্রতিবারই, হররোজ!
***************************************
কোনো এক নির্ঘুম গভীর রাতে
নিস্তব্ধতা ভাঙাবে আমার
দূর হতে
অজানা সেই পাখি!
সেদিনও তুমি নাই মোর পাশে
কাউকে না জানিয়েই চলে যাবো
তারই সাথে
নিঃসঙ্গ, একাকী!
*****************************************
একে একে দিন চলে যায়
তোর তো এখন
দেখা মেলাই ভার!
বুঝবি কি তুই!
ভালোবাসার মূল্য বেশী
নাকি অপেক্ষার!
****************************************
খুব দ্রুতই যে ভুলে গেলে!
আমাকে দেয়া ভালোবাসার সকল আশ্বাস
ওহে আমার প্রিয়তমা ঢঙ্গী!
হৃদয়ে প্রবেশ নিষিদ্ধ হলেও
থেমে যাবো আমি ভেবেছো!
দখল নেবোই নেবো, প্রয়োজনে হবো জঙ্গী!
*****************************************
কবিতাতেই কেউ আমায় পায় খুঁজে
ব্যস্ততাতেও কেউ কেউ খুঁজে ফিরে সুখ!
অভিমান করে কেউ-বা থাকে দূরে সরে
সারায় না তবুও কেউ ভালোবাসার অসুখ!
*****************************************
তোমার আকাশে রঙধনু সাতরঙ
আমার আকাশ ঘনকালো মেঘে ঢাকা!
বইয়ে দিতে যদি ভালোবাসার ঝড়
মেঘ উড়িয়ে নিয়ে তব পাই সূর্যের দেখা!
 র ন্ জু খা ন