Thursday, July 11, 2019

অভ্যেস



তোমাকে ভালোবাসা
সে যে আমার নিত্যদিনের অভ্যেস!
সেই প্রথম দেখা থেকে হয়েছে যার শুরু
মৃত্যুতেও কভু হবেনা যে তার শেষ!


অসুখ



ঠিক এভাবেই
আর কতকাল কাটাবো বলো।
অতদূর থেকে
কতদিনই আর দেখবো চাঁদ মুখ।

ভালোবেসে
প্রতিদিনই যে বাড়ছে কত চাওয়া।
হৃদয়েও বেঁধেছে বাসা
ছোটোখাটো না পাওয়ার অসুখ।


জমজ



পোড়া আকাশ!
তোরও কি জন্ম আমার মতোই
এই ঘন ঘোর বরিষায়!

অতি অল্পে তোরও মন খারাপ হয়!
মনোঃকষ্টে
হৃদয়ের দু'কূল ভেসে যায়।