Ranju khan's poetry
Wednesday, July 17, 2019
প্রস্তাবনা
যতবারই হেলায় প্রত্যাখ্যান করবে
বুঝে নিয়ো
ততটাই বড় হবে আমার উপাখ্যান!
প্রতিবারই দ্বিগুন আবেগে ঘুরে দাঁড়াবো
আর প্রস্তাবিত হবে তুমি
ঠিক যতটাদিন এই দেহে আছে প্রাণ।
সুর
প্রায় প্রতিটি নির্ঘুম রাতেই
দূর হতে ভেসে আসে
বিরহী বেহালার সুর।
ভোর হলেই আবারও ব্যস্ততা
নিয়ম মাফিক ছুটে চলা
তুমি - আমি, দূর - বহুদূর।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)