Tuesday, July 9, 2019

--অবুঝ_হৃদয়--


মনের অজান্তেই
প্রতিনিয়ত
তোমাকেই ভালোবেসে যাই রোজ।
কেমন প্রেমিকা তুমি!
একটিবারও
নিলে না যে অবুঝ হৃদয়ের খোঁজ!

--ভোর--


আমি সেইদিনের অপেক্ষাতেই আছি
যখন সকল আঁধার কেটে
হয়ে যাবে ভোর।
সূর্যোদয়ের আগেই আসবি তুই
হাতে বেলীফুলের মালা
নিজ হাতে পড়িয়ে দিয়েই বলবি
"আমি শুধুই তোর"।

--প্রয়োজন--




এই যে তুমি করছো
এতটা ছুটোছুটি।
ভালোভাবে দু'দন্ড বাঁচার প্রয়োজনে।
আত্না ছাড়া হৃদয় কী করে বাঁচে!
যতই রাখো না তারে
আভিজাত্যপূর্ণ নিরাপদ কোনো স্থানে!

--পাগলামি--


এই যে পরী!
শুনিস না তুই!
কখন থেকে ডেকেই যাচ্ছি তোকে!
আনমনা থাকি।
কাজেও দিচ্ছি ফাঁকি।
আমায় পাগল যে বলছে সবলোকে!

-ছোঁচা--


তোমাকে কি আমি
কখনও কোনোদিনই বলেছি
তোমার কাছে আমার এটা - ওটা চাই!
কেন তবুও তুমি
ছোঁচা বলো আমাকে
ভালোবাসায় যদিও লজ্জা থাকতে নাই!

--অপ্রাপ্তি--



প্রতিটি রাতের পর পরই
হয়ে যায় সকাল।
আমি চাই বা না চাই
চলে আসে।
প্রতিটি মুহূর্তই
তোমাকে পাশে চাই।
অথচ তুমি বসে থাকো
সুদূর পরবাসে!

--ভুল--



রজনীগন্ধা, গোলাপ নয় গো
ভালোবাসি শিউলি, বেলী ফুল।
নীতি আদর্শে চলায় অভ্যেস
কখনো নড়িনি যে এক চুল।
জীবনে সবকিছুতেই কৃতকার্য হয়ে
শুধু তোমার বেলাতেই ভুল।

--আন্দোলন--


শুধু তোমার ভালোবাসার দাবীতে
আমি আরও একটিবার
বজ্রকঠিন আন্দোলনের ডাক দেবো।
"তোমাকে চাই" পোষ্টারে
ভরিয়ে দেবো হৃদয়ের অলিগলি
উত্তাল মিছিলেই মনের দখল নেবো।

--পরী---


ইদানীং
কেউ ভালোবাসার কথা বললেই
বুকের আঙিনায় শত রক্তজবা ফোঁটে।
আকাশে উড়াউড়ি করে শুভ্র গাঙচিল।
চোখ বুঝলেই দেখি
পরীর সাজে সেথা বসে আছো তুমি।
সন্ধ্যার আবীর আলোয় লাজে লাল টুকটুক
কপোলের তিলটাও যেন করছে ঝিলমিল।

---গুরু---


তোমার একটি আলতো ছোঁয়ায়
শুরু ভুমিকম্প এই বুকে।
তুমিই যে আমার প্রেমের গুরু
আজীবন, সুখে অসুখে।

--একান্ত--



তোমার শহরের
সবক'টা ফুলের দোকানে
আমি বলে রেখেছি তোমার নাম।
তুমি যেখানেই যাবে
যে ফুলই চাবে, ওরা দিয়ে দেবে সব
একটিবারও তাকাবে না ডান বাম।

-রেশ--



শুরুটা আমার
হোক না যেমনই।
তোমাতেই হতে চাই তবু শেষ।
ভালোবাসার প্রদীপ
যদিও নিভে যায় কভূ।
যেন চিরকাল রয়ে যায় তার রেশ।

--ভয়--



আমার কাছে
শুধু তুমি থাকা মানেই
অনেকই বিশাল একটা কিছু।
ভালোবাসার চেয়ে
আরো বেশী ভালোবাসি তাই
পেয়ে হারানোর ভয় নিয়েছে যে আমার পিছু!

--অদেখায়--


প্রতিক্ষণই চেয়েছি
তোমার প্রতি এ ভালোবাসা
যেন মুহুর্তে মুহুর্তেই
অনেকগুনে বেড়ে যায় আরো।
হয়তো তাই জেনো
তোমার সাথে আমার
কিংবা আমার সাথে তোমার
কখনোই দেখা হবে না কারো।

--জাল--



কেমন করে যে আটকে গেলাম
তোমার ভালোবাসার বেড়াজালে!
ছাড়াই যতই, যেন বাঁধা পড়ি তত
সাথে অবুঝ এ হৃদয়ের রোষানলে!

--বিষ--

ভালোবাসা কুড়াই আমি
জলের ফোঁটায় জমে থাকা
দু'চোখের কিনারে!
প্রকৃত প্রেমিক বিনে বুঝবে কি কেউ
ভালোবাসার বিষও
কতটা মধুর হতে পারে!

--অজুহাত--



ভালোবাসাই
আমার একমাত্র অজুহাত
তোকে চাওয়ারও কারন।
তোর জন্যই
যত্তসব অনিয়ম আমার
পেরোই সমস্ত বাঁধা বারণ।